নিশো-পূজার দম সিনেমার প্রেস মিটে তারকাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

বাংলা সিনেমায় নতুন এক থ্রিলারের আবহ তৈরি করেছে দম। মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমাকে ঘিরে অনুষ্ঠিত হলো এক

2026-04-02T15:05:51+00:00
2026-04-02T15:05:51+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নিশো-পূজার দম সিনেমার প্রেস মিটে তারকাদের ভিড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:০৫ পিএম 
নিশো-পূজার দম সিনেমার প্রেস মিটে তারকাদের ভিড়। ছবি : সময়ের আলো
বাংলা সিনেমায় নতুন এক থ্রিলারের আবহ তৈরি করেছে দম। মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই সিনেমাকে ঘিরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য প্রেস মিট ও বিশেষ প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা।

নির্মাতা রেদওয়ান রনির এই সিনেমা মূলত একটি সারভাইভাল থ্রিলার, যেখানে অন্ধকারে আটকে পড়া জীবনের লড়াইকে তুলে ধরা হয়েছে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই গল্প দর্শকদের শিহরিত করবে বলেই প্রত্যাশা।

Advertisement
প্রেসমিটে আফরান নিশো তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘আমি এই চরিত্রটার মধ্যে যাপন করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছি ঠিকঠাক কাজটা করতে। আশা করছি দর্শক পর্দায় অন্য এক নিশোকে দেখবে।’
আরও পড়ুন

অন্যদিকে পূজা চেরী আবেগঘন কণ্ঠে জানান, ‘দম আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ।’ 

সিনেমাটি বিনা কর্তনে ‘U’ গ্রেড পাওয়ায় নির্মাতা ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি দেখা গেছে। এতে বোঝা যাচ্ছে, গল্পের তীব্রতা বজায় রেখেও এটি সব বয়সী দর্শকের জন্য উপযোগী রাখা হয়েছে।

মুক্তির ক্ষেত্রে নির্মাতা নিয়েছেন একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত- প্রথম কয়েক সপ্তাহ সিনেমাটি শুধুমাত্র সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে। সিঙ্গেল স্ক্রিনে না ছাড়ার এই সিদ্ধান্ত মূলত পাইরেসি নিয়ন্ত্রণের কৌশল হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও অনেক তারকা ও শিল্পী। তাদের উপস্থিতিতে আয়োজনটি যেন ছোটখাটো এক তারকা সমাবেশে পরিণত হয়।

এএডি/
  বিষয়:   নিশো  পূজা  দম সিনেমা  প্রেস  মিট  তারকা  ভিড় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: