ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৬টা

2026-04-02T17:21:15+00:00
2026-04-02T17:21:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:২১ পিএম 
সংগৃহীত ছবি
লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর ওপর রকেট ও ড্রোন হামলার খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৬টা ১০ মিনিটের দিকে লেবাননের মালিকিয়াহ ও ইয়েরুন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালান।

আলজাজিরার বরাতে জানা যায়, কাছাকাছি সময়ে লেবাননের মেনাহেম এলাকায় ইসরাইলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে হিজবুল্লাহ। 

তবে এসব হামলার বিষয়ে ইসরাইলি বাহিনী এখনও কিছু জানায়নি। 

এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট জানিয়েছেন, ইরানের মাটিতে যদি শত্রু পক্ষ কোনো ধরনের ‘গ্রাউন্ড অপারেশন’ বা স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না।

দেশের সকল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক অনলাইন ভাষণে তিনি এই ‘নো কোয়ার্টার’ (কাউকে রেহাই না দেওয়া) নীতি ঘোষণা করেন।

শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি মুহূর্তে বিশ্লেষণ করতে স্থল, নৌ এবং বিমানবাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন মেজর জেনারেল হাতামি।

তিনি বলেন, ইরানি সেনাবাহিনী আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক উভয় ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুত। 

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প যেখানে যুদ্ধ-পরবর্তী ইরানকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিয়েছেন সেখানে উল্টো কড়া সমালোচনা করেন হাতামি। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   লেবানন  ইরান  সশস্ত্র  গোষ্ঠী  হিজবুল্লাহ  ইসরাইল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: