গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে আকাশ, স্থল ও সমুদ্রপথে সমন্বিত হামলায় অন্তত ৪০ জন হিজবুল্লাহর যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে আইডিএফ জানায়, তারা গত এক দিনে হিজবুল্লাহর সামরিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।
আইডিএফ দাবি করেছে, এসব হামলায় দেশটির অস্ত্রের গুদাম ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি সেনাদের স্থল অভিযানে একটি হিজবুল্লাহ সেল শনাক্ত করে তা ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানানো হয়।
ইসরায়েলি নৌবাহিনীও একই সঙ্গে দক্ষিণাঞ্চলে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
আইডিএফের পক্ষ থেকে অন্তত ৪০ জন হিজবুল্লাহর যোদ্ধাকে হত্যার দাবি করা হলেও হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সময়ের আলো/আরবিএন