আগুনে পুড়েছে ১০০ বিঘা জমির ফসল

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে পৃথক চারটি মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই প্রায় ১০০ বিঘা জমির গম, ৩০ লাখ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টার মেশিন

2026-04-02T21:13:06+00:00
2026-04-02T21:17:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আগুনে পুড়েছে ১০০ বিঘা জমির ফসল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৯:১৭ পিএম
পোড়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীতে পৃথক চারটি মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই প্রায় ১০০ বিঘা জমির গম, ৩০ লাখ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টার মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ, শিমুলতলা ও গোপালনগর গ্রামের মধ্যবর্তী মাঠে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়াও একই সময়ে উপজেলার সাহারবাটি, হিন্দ মাঠের ফসল পুড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ওসমান আলী তার ৫ কাঠা জমির খড় পোড়াতে জমিতে আগুন দেয়। আগুন দেওয়ার পরেই বাতাসে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই পাশের জমির ফসলে আগুন লেগে ছড়িয়ে পড়লে সব জমিতেই আগুন ধরে যায়। তীব্র বাতাসের কারণে আগুন মুহূর্তের মধ্যে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। চারপাশের মাঠে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। 

স্থানীয় কৃষকরা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আর কয়েক দিনের মধ্যেই গম ঘরে তোলার কথা ছিল। এই ফসল বিক্রির টাকায় তিনি পরবর্তী মৌসুমের চাষের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হঠাৎ আগুনে সব শেষ হয়ে যাওয়ায় তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।


জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটতে দেরি হচ্ছিল। দু-এক দিনের বিলম্বই শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আগুনে তার পুরো জমির ফসল পুড়ে গেছে।

অপরদিকে একই সময়ে উপজেলার সাহারবাটি, হিন্দ মাঠের ফসল পুড়েছে। কাজীপুরের নওদাপাড়া মাঠে গমের খড় পোড়ানোর সময় আগুন উড়ে গিয়ে গম কাটা-মাড়াই কাজে ব্যবহৃত একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন পুড়ে ভস্মীভূত হয়

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, ঘটনাস্থলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করা হবে। তিনি কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার করে খড় বা ফসল পোড়ানো থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   অগ্নিকাণ্ড  পুড়ছে  জমি  ফসল  কম্বাইন্ড হারভেস্টার মেশিন  মেহেরপুর  গাংনী উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: