বইছে এই মৌসুমের প্রথম তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগসহ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারীর

2026-04-02T21:50:52+00:00
2026-04-02T21:50:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বইছে এই মৌসুমের প্রথম তাপপ্রবাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজশাহী ও খুলনা বিভাগসহ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।

এপ্রিলের দীর্ঘমেয়াদি বার্তায় বলা হয়েছে, এ মাসে দেশের ওপর দিয়ে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ১-২টি তীব্র তাপপ্রবাহের কারণে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৩৮.২ ডিগ্রি এবং মোংলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   মৌসুম  তাপপ্রবাহ  আবহাওয়া  দফতর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: