অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইউরোপের দেশ অস্ট্রিয়া।দেশের নিরপেক্ষ নীতি অনুসারে ইতোমধ্যেই

2026-04-02T22:54:28+00:00
2026-04-02T23:49:24+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ১১:৪৯ পিএম
সংগৃহীত ছবি
ইরানে সামরিক অভিযান চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না ইউরোপের দেশ অস্ট্রিয়া। 

দেশের নিরপেক্ষ নীতি অনুসারে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।

Advertisement
বৃহস্পতিবার (২ এপ্রিল) অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানে অভিযানের জন্য আকাশসীমা ব্যবহার করতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কয়েকবার অনুরোধ আসলেও তা অনুমোদন দেওয়া হবে না। 

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, প্রতিটি অনুরোধ পৃথকভাবে মূল্যায়ন করা হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।

অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি বজায় রেখেছে। দেশটি সাধারণভাবে মার্কিন বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেনি, তবে প্রতিটি অনুরোধ আলাদাভাবে পর্যালোচনা করছে।

ইউরোপের অন্যান্য দেশগুলোর অবস্থানও স্পষ্ট। ইরান-সংক্রান্ত যুদ্ধে উচ্চকণ্ঠ নীতি গ্রহণ এবং মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে করেছে স্পেন। ইতালিও গত সপ্তাহে সিসিলিতে মার্কিন বোমারু বিমান ব্যবহার অনুমতি দেয়নি।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ইরান  সামরিক  অভিযান  মার্কিন  যুক্তরাষ্ট্র  অস্ট্রিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: