অয়েল ট্যাঙ্কার থেকে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি অয়েল ট্যাংকার থেকে অবৈধভাবে মজুদ করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল)

2026-04-02T23:54:33+00:00
2026-04-02T23:54:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
অয়েল ট্যাঙ্কার থেকে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ পিএম 
অয়েল ট্যাঙ্কার থেকে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ। ছবি : সময়ের আলো
কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় একটি অয়েল ট্যাংকার থেকে অবৈধভাবে মজুদ করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। 

এ ব্যাপারে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, যৌথ অভিযানে জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে গেল এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে জ্বালানি তেল সংকট। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এরই মধ্যে বিপুল তেল জব্দ করা হয়েছে। প্রশাসন মনে করছে জ্বালানি তেল সংঘবদ্ধ একটি চক্র মজুদ করছে। এতে চলমান সংকট আরও বেড়েছে। 

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  অয়েল ট্যাঙ্কার  লিটার  জ্বালানি  তেল  জব্দ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: