মেলা বন্ধ, তবু ভক্তদের ভিড়

শরীফুল ইসলাম, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ১০৭তম লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ৩১ মার্চ

2026-04-03T02:11:30+00:00
2026-04-03T02:11:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেলা বন্ধ, তবু ভক্তদের ভিড়
শরীফুল ইসলাম, চাঁদপুর
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:১১ এএম 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুরে মাদক ও অশ্লীলতার কারণে লেংটার মেলা বন্ধ ঘোষণা, তবু ভক্তদের ভিড়। ছবি : সময়ের আলো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ১০৭তম লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও নানা অনিয়ম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাঝপথেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

মেলা বন্ধ ঘোষণার পরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত মাজার প্রাঙ্গণে ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন মাইকিং করে উপস্থিত সবাইকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানায়।

এর আগে মেলাকে ঘিরে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা ও নানা অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি জুয়া ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের খাদেম আহত হওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

স্থানীয় সূত্র জানায়, এসব ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করে প্রশাসন কঠোর পদক্ষেপ নেয় এবং শেষ পর্যন্ত মেলা বন্ধের সিদ্ধান্ত কার্যকর করে। মেলা বন্ধ ঘোষণার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। 

এ বিষয়ে সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়া বলেন, মেলা কার্যক্রম বন্ধের বিষয়ে আমি মিডিয়ার সামনে কোনো মন্তব্য করব না। আমার যা বলার আমি প্রশাসনের কাছে বলব।

মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, লেংটার মেলাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেলা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মেলা শুরু থেকে মেলাকে ঘিরে মাদকসহ নানা কারণে আমরা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, মেলা বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখান থেকে আগত সবাইকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এখনও সমাগম থাকলে আমরা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করব।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   মেলা  ভক্তদের ভিড়  চাঁদপুর  মতলব উত্তর  লেংটার মেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: