শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকায় বাংলাদেশকে বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন দেওয়া

2026-04-03T11:05:24+00:00
2026-04-03T11:05:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকায় বাংলাদেশকে বিশেষ সম্মাননা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১:০৫ এএম 
শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকায় বাংলাদেশকে বিশেষ সম্মাননা। ছবি : সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ৩১ মার্চ জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের গভর্নর ব্রায়ান কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের কাছে এ সম্মাননা তুলে দেন।

জর্জিয়া স্টেট সিনেট রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সমর্থনে গৃহীত এই রেজ্যুলেশনের মাধ্যমে বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ও প্রশংসা জানায়। এই রেজ্যুলেশন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান।

এর আগে, মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নরের সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে তারা সামরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে, সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশ নেয়।

এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

গত ২৮ মার্চ সরকারি সফরে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে যান।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   জাতিসংঘ  শান্তিরক্ষা মিশন  শান্তিরক্ষী  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: