বাসের চাকা ফেটে সড়ক বিভাজকে ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের মহাসড়কের নলকা এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও সেতুর সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন।

2026-04-03T13:08:54+00:00
2026-04-03T14:09:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
বাসের চাকা ফেটে সড়ক বিভাজকে ধাক্কা, নিহত ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:০৮ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ২:০৯ পিএম
সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩। গ্রাফিক : সময়ের আলো
সিরাজগঞ্জের মহাসড়কের নলকা এলাকায় বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক ও সেতুর সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক বিভাজক ও সেতুর মাঝখানে ধাক্কা লেগে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এঘটনায় অন্তত আরও ১০জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।



  বিষয়:   সিরাজগঞ্জ  সড়ক দুর্ঘটনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: