অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র আবোলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের

2026-04-03T16:33:19+00:00
2026-04-03T16:33:19+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালাবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম 
আবোলফজল শেখারচি। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ মুখপাত্র আবোলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে।

শুক্রবার (৩ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানের কৌশল শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ নয়। তাদের লক্ষ্য এমন শাস্তি দেওয়া, যাতে আগ্রাসী পক্ষ ভবিষ্যতে আর হামলার সাহস না করে। 

যুদ্ধবিরতির পর আবার সংঘাত শুরু হোক এমন পরিস্থিতি চায় না তেহরান বরং স্থায়ীভাবে হুমকি নির্মূল করাই তাদের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। 

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় ইসরাইল নিয়ন্ত্রিত এলাকা এবং মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হচ্ছে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। 

এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। 

ইরানের দাবি, বর্তমানে এই পথ কার্যত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সীমিত হয়ে পড়েছে।

শেখারচি বলেন, যুক্তরাষ্ট্র এই প্রণালি খুলতে মিত্র দেশগুলোর সহায়তা চাইলেও অনেক দেশ সরাসরি এতে অংশ নিতে আগ্রহ দেখায়নি।

তিনি আরও অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছেন এবং সম্ভাব্য স্থল অভিযানের হুমকি দিচ্ছেন। 

এর জবাবে ইরান যেকোনো কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মধ্যপ্রাচ্য  ইরান  আবোলফজল  শেখারচি  যুক্তরাষ্ট্র  ইসরাইল  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: