২২ জেলায় তাপপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশের ২২টি জেলায় তাপপ্রবাহ চলছে এবং তা আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় দিন ও

2026-04-03T16:42:20+00:00
2026-04-03T16:42:20+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২২ জেলায় তাপপ্রবাহ নিয়ে যে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৪২ পিএম 
আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে। সংগৃহীত ছবি
দেশের ২২টি জেলায় তাপপ্রবাহ চলছে এবং তা আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, নীলফামারীসহ রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 

Advertisement
আগামী শনিবার (৪ এপ্রিল) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।


সিনপটিক অবস্থায় উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪০ মিলিমিটার।



/ইউএমএইচ

  বিষয়:   তাপপ্রবাহ  তাপমাত্রা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: