এইচএসসির প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাইভেট পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বোর্ডের এক

2026-04-03T16:48:42+00:00
2026-04-03T16:48:42+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
এইচএসসির প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম 
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো। সংগৃহীত ছবি
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাইভেট পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষা ২০২১ এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। তাছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২০ এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। 


রেজিস্ট্রেশনের জন্য নিম্নবর্ণিত নিয়মাবলি অনুসরণ করতে হবে। নির্দেশনায় বলা হয়, রেজিস্ট্রেশন নবায়ন ব্যতীত প্রাইভেট পরীক্ষার্থীরা ২০২৬ সালের পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণ করতে পারবে। বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলি প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়, প্রাইভেট পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক নির্ধারিত যেকোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে শিক্ষক, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি এবং শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংগ্রহণ করতে হবে না। 


/ইউএমএইচ



  বিষয়:   এইচএসসি  প্রাইভেট পরীক্ষার্থী  জরুরি নির্দেশনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: