মধ্যপ্রাচ্য সংকটে মধ্যস্থতার প্রস্তুতি নিচ্ছে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এই সংকট নিরসনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত।বৃহস্পতিবার (২

2026-04-03T16:57:37+00:00
2026-04-03T16:57:37+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য সংকটে মধ্যস্থতার প্রস্তুতি নিচ্ছে পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ পিএম 
ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, এই সংকট নিরসনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। 

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলোচনায় পুতিন বলেন, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি রাশিয়া ও মিশর উভয় দেশের জন্যই উদ্বেগজনক।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মস্কো সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রস্তুত এবং প্রয়োজনে মধ্যস্থতার ভূমিকাও পালন করবে।

বৈঠকে পুতিন আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের দ্রুত সমাধান হবে। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের দিকেও ইঙ্গিত করেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়া এই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি বজায় রাখতে সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে কাজ করতে চায়।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূ-রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতেই রাশিয়া এই উদ্যোগ নিয়েছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   মধ্যপ্রাচ্য  ভ্লাদিমির  পুতিন  রাশিয়া 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: