ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড শুক্রবার (৩ এপ্রিল) ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ছবিটা প্রকাশ করেছে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ বিষয়ে জানিয়েছে।
বিপ্লবী গার্ড যদিও জানিয়েছিল, তারা মার্কিনিদের অত্যাধুনিক এফ-৩৫ ভূপাতিত করেছে। তবে তাসনিম নিউজ বিমানের মডেলের নাম প্রকাশ করেনি।
তবে বার্তাসংস্থাটি বলেছে, যে বিমানটি ভূপাতিত করা হয়েছে, সেটিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের চিহ্ন রয়েছে।
উল্লেখ্য, মার্কিন ইউরোপীয় কমান্ড এফ-৩৫, এফ-১৫, এফ-২২ এবং এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে।
তাসনিম তাদের প্রতিবেদনে বলেছে, যুদ্ধবিমানটি ইংল্যান্ডের লেকেনহিথ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন ইউরোপীয় কমান্ডের ৪৮তম স্কোয়াড্রনের। ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিতে স্কোয়াড্রনটিকে বর্তমানে সেন্ট্রাল কমান্ড মিশন এলাকায় মোতায়েন করা হয়েছে।
/ইউএমএইচ