নরসিংদীর মাধবদী থানায় একটি পুকুর থেকে মনসুর আলী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে থানার আদমিয়া ইউনিয়নের চাঁনগাও গ্রামের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মনসুর আলী চাঁনগাও গ্রামের বাসিন্দা মোতালিবের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে এলাকার কয়েকজন ব্যক্তি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর, ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে নিহতের মা মামলা করবেন। ইতোমধ্যে তিনি থানায় হাজির হয়েছেন। মামলা সম্পন্ন হলে আমরা আইনগত ব্যবস্থা নিব।
সময়ের আলো/জোই