সুন্দরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ মামলা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে নাস্তার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে প্রতিবেশী সৈয়দ আলী (কারেন্ট সৈয়দ) (৫২)

2026-04-03T18:47:31+00:00
2026-04-03T18:47:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সুন্দরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ মামলা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:৪৭ পিএম 
প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে নাস্তার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০) এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে প্রতিবেশী সৈয়দ আলী (কারেন্ট সৈয়দ) (৫২) নামের এক ইলেকট্রিক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযুক্ত কারেন্ট সৈয়দ আলী উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের বাসিন্দা। 

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দ ওই শিশুটিকে আঙিনা পরিষ্কারের কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। শিশুটির পরিবার সরল বিশ্বাসে ওই শিশুকে সেখানে পাঠায়। বাড়িতে কেউ না থাকায় নাস্তা খাওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এতে রাতে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 


সৈয়দ আলী মোবাইলফোনে বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যা আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক ও সামাজিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি একজন ব্যবসায়ী, জামায়াত বা অন্যকোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।

তিনি আরও বলেন, এই অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং আমি সম্পূর্ণ নির্দোষ। সত্যকে আড়াল করে মিথ্যা আশ্রয় নেওয়া হয়েছে, যা নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা হোক।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর আছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বেলকা ইউনিয়ন শাখার আমীর একেএম নাজমুল হুদা ও সেক্রেটারি মাওলানা ওয়াহেদুজ্জামান এক যৌথ বিবৃতিতে বলেন, অভিযুক্ত সৈয়দ আলী জামায়াতের কোনো নেতা বা কর্মী নন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

তারা এ ধরনের অপপ্রচারকে দুঃখজনক ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে ভবিষ্যতে মিথ্যা প্রচারণা চালালে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   সুন্দরগঞ্জে  শিশু ধর্ষণ  অভিযোগ  মামলা  গাইবান্ধা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: