প্রকাশ্যে মাদক বেচাকেনা, পুলিশের অভিযানে অনীহা

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা চালালেই নাকি গণমাধ্যমকর্মীদের বাঁধা। এমনি মৌখিক অভিযোগ করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায়

2026-04-03T19:59:57+00:00
2026-04-03T19:59:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রকাশ্যে মাদক বেচাকেনা, পুলিশের অভিযানে অনীহা
কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা চালালেই নাকি গণমাধ্যমকর্মীদের বাঁধা। এমনি মৌখিক অভিযোগ করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় থানার পশ্চিম পাশে ইমরান হোসেনের একটি চা দোকানের সামনে মাদক নিয়ে কথা হলে এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) সাইফুল ইসলাম এ কথা জানান।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ওই পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির পর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দু'পাশে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত প্রায় ১৫টি বিভিন্ন খাবার হোটেলগুলোতে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলছে। এসব হোটেল থেকে মাদক কিনে নিয়ে যাচ্ছে তরুণ, যুবক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।


মাদকের কারণে প্রতিরাতে চন্দ্রা এলাকা জুড়ে চুরি, ছিনতাই, ডাকাতের মত ঘটনা ঘটছে। তবে এসব প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে এ খবরটি থানা পুলিশও অবগত রয়েছে। কিন্তু অদৃশ্য শক্তিতে এসব হোটেলগুলোতে প্রকাশ্যে মাদক বেচাকেনা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদক ব্যবসায়ীরা।

এ ছাড়া উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই চান্দেরচালা গ্রামের কাশেমের বাড়িতে তার স্ত্রী সালমা বেগম ও মেয়েসহ পাঁচজন সদস্য প্রকাশ্যে মাদক বেচাকেনা করছে। 

অপরদিকে উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লা পাড়ায় প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে মাদক। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক বেচাকেনা হচ্ছে এ প্রসঙ্গে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তিনি মৌখিকভাবে জানান, মাদকদের বিরুদ্ধে অভিযান চালালে গণমাধ্যমকর্মীদের তদবির চলে আসে। এ কারণে অভিযান বন্ধ রেখেছি। ওইসব অপসাংবাদিক সদস্যরা সন্ধ্যা হলেই কিছু পুলিশ সদস্যদের সঙ্গে থানার ভেতরে বা বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। 

অভিযোগ রয়েছে পুলিশ সদস্যরা তাদের কথায় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে মাদক বেচাকেনার টাকার অংশের একটি ভাগ পাচ্ছে। 

তদন্ত ওসি সাইফুল ইসলাম জানান, প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে বিষয়টি আপনিও জানেন আমরাও জানি। অভিযান করতে গেলেই গণমাধ্যমকর্মীদের বাধা, তদবির। এ কারণে মাদকের অভিযান করা হয়না। তবে আপনারাও বিষয়টা একটু তদন্ত করে দেখেন আসলে কারা এ গণমাধ্যমকর্মী। এ কথা বলেই ফোন কেটে দেন তিনি।

সময়ের আলো/জোই ‌


  বিষয়:   প্রকাশ্যে মাদক  বেচাকেনা  পুলিশ  অভিযান  অনীহা  গাজীপুর  কালিয়াকৈর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: