এক ট্রলারে ধরা পড়ল ৪০ কোরাল মাছ

কুয়াকাটা প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে এক ট্রলারে ধরা পড়েছে ৪০টি সামুদ্রিক কোরাল মাছ। দীর্ঘদিন মাছের সংকট, নিষেধাজ্ঞা এবং জ্বালানি সমস্যার কারণে হতাশায়

2026-04-03T20:17:03+00:00
2026-04-03T20:17:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এক ট্রলারে ধরা পড়ল ৪০ কোরাল মাছ
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম 
সামুদ্রিক কোরাল মাছ। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে এক ট্রলারে ধরা পড়েছে ৪০টি সামুদ্রিক কোরাল মাছ। দীর্ঘদিন মাছের সংকট, নিষেধাজ্ঞা এবং জ্বালানি সমস্যার কারণে হতাশায় থাকা জেলেদের মাঝে এই মাছ ধরা কিছুটা স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরে পৌঁছায়। ট্রলারের মাঝি কাদের ও তার সঙ্গীরা মাছগুলো বন্দরে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে মোট সাড়ে তিন মণ মাছ বিক্রি হয় ১ লাখ ৭১ হাজার টাকায়। এতে প্রতি কেজি কোরাল মাছের দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ২২৫ টাকা।

বন্দর এলাকায় এমন পরিমাণ কোরাল মাছ একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। সকাল থেকেই অনেক মানুষ ভিড় করেন মাছগুলো দেখার জন্য।


ট্রলারের মাঝি কাদের জানান, দীর্ঘ সময় পর ভালো পরিমাণ কোরাল মাছ পাওয়া তাদের জন্য আনন্দের। এতে কিছুটা হলেও জেলেদের আর্থিক চাপ কমবে বলে আশা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে প্রাকৃতিক পরিবর্তনের কারণে অনেক সময় মাছের পরিমাণ ওঠানামা করে। তবে নিয়মিত নিষেধাজ্ঞা মানার ফলে সামুদ্রিক মাছের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কোরাল একটি উচ্চমূল্যের সামুদ্রিক মাছ। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   ট্রলার  কোরাল মাছ  পটুয়াখালী  কুয়াকাটা  উপকূলে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: