সাড়ে ৪ হাজার লিটার অবৈধ ডিজেলসহ লরি জব্দ

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করে হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ।বৃহস্পতিবার (৩

2026-04-03T20:27:56+00:00
2026-04-03T20:27:56+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাড়ে ৪ হাজার লিটার অবৈধ ডিজেলসহ লরি জব্দ
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:২৭ পিএম 
৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে গাংনী থানা পুলিশ। সংগৃহীত ছবি
মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করে হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ।  

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝাই তেল জব্দ করা হয়।  

Advertisement
পুলিশ জানায়, ঝিনাইদহ ঢ ৪১-০০৪৩ নম্বরের ঐ লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। 

কিন্তু শুক্রবারের মধ্যে রাতে অবৈধভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।  

এ সময় তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রাতেই তেল বোঝাই লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


/ইউএমএইচ
  বিষয়:   গাংনী  মেহেরপুর  ডিজেল জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: