জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমান সম্পন্ন করবেন : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা

2026-04-03T20:45:25+00:00
2026-04-03T20:45:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমান সম্পন্ন করবেন : পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম 
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সময়ের আলো
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনে সকল ধরনের বাধা বিপত্তি মোকাবিলা করে দেশব্যাপী খাল ও নদী খনন করে মানুষের প্রত্যাশা পূরণ করা হবে। অব্যাহতভাবে কৃষি উন্নয়নেও কাজ করবে সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলী বাজারে আনুষ্ঠানিকভাবে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এর আগে কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদি হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেকসহ অনেকে।

জানা গেছে, লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২ দশমিক ৬ কিলোমিটার সি-খাল পুনঃখননের উদ্যোগ নেয় সরকার। 

১৯৭৮ সালে সবশেষ খনন হওয়া খালটি খননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটি খনন হলে সদরের হামছাদী ও রায়পুরের বামনি ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা ও কৃষি কাজে সুফলভোগী হবেন। খনন কার্যক্রম উদ্বোধন হওয়া খালের প্রস্থ ২০ থেকে ৩৫ মিটার।

সময়ের আলো/জোই


  বিষয়:   জিয়াউর রহমান  তারেক রহমান  পানিসম্পদ মন্ত্রী  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  বিএনপি  লক্ষ্মীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: