ট্যাংকলরি থেকে অবৈধভাবে ডিজেল নামানোর ঘটনায় গ্রেফতার ২

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে ট্যাংকলরি থেকে অবৈধভাবে ডিজেল নামানোর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।গাংনী

2026-04-03T20:46:39+00:00
2026-04-03T20:47:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্যাংকলরি থেকে অবৈধভাবে ডিজেল নামানোর ঘটনায় গ্রেফতার ২
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:৪৬ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ৮:৪৭ পিএম
গাংনী থানা। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনীতে ট্যাংকলরি থেকে অবৈধভাবে ডিজেল নামানোর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানিয়েছেন, সাহেবনগর বাজারে একটি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে তেল বিক্রির তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় ট্যাংকলরিতে থাকা সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।


তিনি বলেন, মামলার আসামী হিসেবে ট্যাংকলরি চালক উজ্জল হোসেন এবং তেল ক্রেতা রিপন আলীকে গ্রেফতার করা হয়েছে 

তিনি আরও জানান, মামলা দায়েরের পর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আদালতে সোপর্দ করা হলে, আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   মেহেরপুর  গাংনী  ট্যাংকলরি  ডিজেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: