জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকার জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। দেশের স্বার্থ ঠিক রেখে আলোচনার

2026-04-03T22:21:36+00:00
2026-04-03T22:54:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বিমানমন্ত্রী
জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:২১ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ১০:৫৪ পিএম
বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। সংগৃহীত ছবি
সরকার জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। দেশের স্বার্থ ঠিক রেখে আলোচনার মাধ্যমে পদক্ষেপ দেওয়া হবে বলেও জানান তিনি। 

শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনার পর এ কথা জানান মন্ত্রী। 

আফরোজা খানম রিতা বলেন, চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু হবে। ওপেন টেন্ডারের প্রয়োজন নেই। তবে আরও আলোচনার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দুপক্ষের আলোচনা আরও চলবে।


২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধন পরের বছরই সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। কিন্তু অপারেটর নিয়োগ ব্যর্থতায় প্রায় তিন বছর ধরে অবহেলায় পরে আছে ২২ হাজার কোটি টাকার প্রকল্পটি। 

১৫ বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনা করার কথা ধাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা বন্ধ হয়ে যায়। 

তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। আগামী সোমবার থার্ড টার্মিনাল নিয়ে ফের দুপক্ষের বৈঠক করার কথা রয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   বিমানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: