সাহারা মরুভূমির লাল ধূলিঝড়ে ছেয়েছে ভূমধ্যসাগর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হানা একটি শক্তিশালী লাল ধূলিঝড় এখন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং উত্তর আফ্রিকার দিকে অগ্রসর হচ্ছে।সাম্প্রতিক এই

2026-04-03T22:29:12+00:00
2026-04-03T22:29:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সাহারা মরুভূমির লাল ধূলিঝড়ে ছেয়েছে ভূমধ্যসাগর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পিএম 
লাল ধূলিঝড় এখন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং উত্তর আফ্রিকার দিকে অগ্রসর হচ্ছে। সংগৃহীত ছবি
গ্রিসের ক্রিট দ্বীপে আঘাত হানা একটি শক্তিশালী লাল ধূলিঝড় এখন পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং উত্তর আফ্রিকার দিকে অগ্রসর হচ্ছে। 

সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন ধরে ক্রিট দ্বীপ এই ধূলিঝড়ে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। সাহারা মরুভূমি থেকে আসা এই লাল ধূলিকণা শক্তিশালী বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইউরোপের এই অংশে পৌঁছেছে। 

এই ঝড়ের অন্যতম অস্বাভাবিক বৈশিষ্ট্য হলো- এর ফলে আকাশ পুরোপুরি লালচে-কমলা বর্ণ ধারণ করে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। 

আবহাওয়ার পূর্বাভাস ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গ্রিসে তাণ্ডব চালানোর পর এই ধূলিমেঘ এখন মিশর ও লিবিয়ার দিকে ধেয়ে যাচ্ছে। উত্তর আফ্রিকার দেশগুলোতে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত এই ধরনের ঝড় মাঝেমধ্যে ঘটলেও, বর্তমানে এই ঝড়ের তীব্রতা অন্য সময়ের তুলনায় অনেক বেশি।

বিশেষজ্ঞরা এই ধূলিঝড়ের কারণে বেশ কিছু মারাত্মক ঝুঁকির কথা উল্লেখ করেছেন। বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে হাঁপানি বা অ্যাজমা রোগীদের জন্য এই আবহাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধূলিকণার ঘনস্তর এবং লালচে আকাশের কারণে সড়কে ও আকাশে দৃষ্টিসীমাও সাধারণ সময়ের তুলনায় কমে গেছে, যা যাতায়াতের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করছে।

কর্তৃপক্ষ সাধারণ মানুষকে বাড়ির ভেতরে থাকার এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। 

উল্লেখ্য, তীব্রতা বাড়লে এই ধরণের সাহারান ডাস্ট স্টর্ম মাঝেমধ্যে ইউরোপের মূল ভূখণ্ডেও পৌঁছে যায়।  


/ইউএমএইচ



  বিষয়:   সাহারা মরুভূমি  লাল ধূলিঝড়  ভূমধ্যসাগর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: