বাবা-মা হচ্ছেন বিজয়-রাশমিকা!

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সদ্য গাঁটছড়া বাধা দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।বিয়ের দেড় মাস

2026-04-03T22:56:45+00:00
2026-04-03T22:56:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
বাবা-মা হচ্ছেন বিজয়-রাশমিকা!
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ পিএম 
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সংগৃহীত ছবি
সদ্য গাঁটছড়া বাধা দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।  

বিয়ের দেড় মাস না পেরোতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে যেন ঝড় তুলেছেন এই তারকা দম্পতি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ব্যঙ্গচিত্রধর্মী ভিডিও শেয়ার করেন বিজয় ও রাশমিকা। সেই পোস্টের ক্যাপশনে লেখা, “আমরা এখন তিনজন।” আর এই এক লাইনের বার্তাতেই তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। 

এ খবরে ভক্তদের অনেকেই ধরে নিয়েছেন, খুব শিগগিরই বাবা-মা হতে চলেছেন এই তারকা জুটি। ফলে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। 

তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বিজয় দেবেরাকোন্ডা কিংবা রাশমিকা মান্দানা। ফলে এই ‘তিনজন হওয়ার’ বার্তা ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। 

অন্যদিকে সোশ্যাল মিডিয়ার একাংশ এই পোস্টকে ঘিরে প্রশ্নও তুলেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, বিয়ের আগেই কি অন্তঃসত্ত্বা ছিলেন রাশমিকা? আবার অনেকে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রসঙ্গ টেনে তুলনা করতে শুরু করেছেন। ফলে প্রশংসার পাশাপাশি কটাক্ষেও ভরে উঠেছে তাদের মন্তব্যের ঘর। 


এই জল্পনা-কল্পনার মধ্যেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে আরেকটি বিষয় নিয়ে। 

রাশমিকা তার পোস্টে ‘টেরিবলি টাইনি’ নামের একটি অ্যাকাউন্ট ট্যাগ করেছেন। এতে অনেকের ধারণা, এটি হয়তো কোনো নতুন কাজ বা প্রজেক্টের ইঙ্গিতও হতে পারে। তাই সত্যিই কি নতুন অতিথি আসছে, নাকি এটি শুধুই প্রচারণার অংশ, তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। 

গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও রাশমিকা। বিয়ের পর থেকেই এই জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।

এমনকি বিবাহের এক মাস পূর্তি উপলক্ষে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি মন্দিরে পূজা দিতে যাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় আসে। 

এক পোস্টেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তবে সত্যিই কি তারা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, নাকি এটি কেবলই কোনো নতুন কাজের আভাস-সেটি জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 



  বিষয়:   বিজয়-রাশমিকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: