যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি

2026-04-03T23:10:49+00:00
2026-04-03T23:10:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পল কাপুর
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১:১০ পিএম 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সংগৃহীত ছবি
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

পল কাপুর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য, সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে বলে মনে করেন তিনি।  


তিনি আরও বলেন, নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অংশীদারদের মাঝে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে বাংলাদেশ। সমুদ্র বা সীমান্তে যা ঘটে, তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য এলাকার পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে। 

বাংলাদেশ যাতে তার সার্বভৌমত্ব ও সমুদ্র এলাকা সুরক্ষার পাশাপাশি কৌশলগত জটিল পরিবেশের প্রেক্ষাপটে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সেই লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। আমরা নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিইনি। আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব ইতোমধ্যেই দিয়েছি, যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারে। 



/ইউএমএইচ
  বিষয়:   পল কাপুর  যুক্তরাষ্ট্র-বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: