বিপাকে হলিউড অভিনেত্রী ব্ল্যাক লাইভলি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

হলিউড অভিনেত্রী ব্ল্যাক লাইভলি এবং তার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির মধ্যকার দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এক নাটকীয় মোড় এসেছে। সম্প্রতি

2026-04-04T03:07:04+00:00
2026-04-04T03:07:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
বিপাকে হলিউড অভিনেত্রী ব্ল্যাক লাইভলি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:০৭ এএম 
অভিনেত্রী ব্ল্যাক লাইভলি। ছবি : এবিসি নিউজ
হলিউড অভিনেত্রী ব্ল্যাক লাইভলি এবং তার সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির মধ্যকার দীর্ঘদিনের আইনি লড়াইয়ে এক নাটকীয় মোড় এসেছে। সম্প্রতি নিউইয়র্কের একটি আদালত ব্ল্যাক লাইভলির করা যৌন হয়রানির অভিযোগসহ মামলার অধিকাংশ দাবিই খারিজ করে দিয়েছেন। 

ব্লকবাস্টার সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’-এর শুটিং চলাকালীন বালডোনির বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোর মধ্যে ১০টিই বাতিল ঘোষণা করেছেন বিচারক লুইস লিমান। আদালতের এই রায়ের ফলে মামলাটি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

মামলার বিবরণে জানা যায়, লাইভলি অভিযোগ করেছিলেন যে সিনেমার সেটে বালডোনি তার চেহারা এবং ওজন নিয়ে আপত্তিকর মন্তব্য করে তাকে যৌন হয়রানি করেছেন। তবে বিচারক তার রায়ে জানান, লাইভলি একজন ‘ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর’ হিসেবে কাজ করায় ফেডারেল আইনের অধীনে এই অভিযোগ আনতে পারেন না। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার আইনে হয়রানির মামলা করার সুযোগ থাকলেও শুটিং নিউ জার্সিতে হওয়ায় সেই দাবিও টেকেনি। বিচারক লাইভলির করা মানহানি এবং ষড়যন্ত্রের অভিযোগও খারিজ করে দিয়েছেন। তবে চুক্তির শর্ত ভঙ্গ এবং প্রতিশোধমূলক আচরণের মতো তিনটি ছোট দাবি নিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন

আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন জাস্টিন বালডোনির আইনজীবীরা। তারা জানিয়েছেন, শুরু থেকেই এই অভিযোগগুলো অতিরঞ্জিত ছিল এবং আদালত সঠিকভাবেই প্রকৃত সত্য তুলে ধরেছেন। অন্যদিকে ব্ল্যাক লাইভলির আইনি দল বলছে, যৌন হয়রানির অভিযোগ বাতিল হলেও বালডোনি যেভাবে ডিজিটাল প্রচারণা চালিয়ে লাইভলির সম্মানহানি করেছেন, তার বিচার জুরিরা করবেন। আগামী মে মাসে এই মামলার চূড়ান্ত বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দুই পক্ষকে নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ইট এন্ডস উইথ আস’ বিশ্বজুড়ে ৩৫০ মিলিয়ন ডলার আয় করে ব্যাপক সাফল্য পেলেও শুরু থেকেই দুই প্রধান তারকার দ্বন্দ্বের ছায়ায় ঢাকা পড়েছিল সিনেমাটি। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের ফিল্ম চেয়ার টম রথম্যান এই পুরো পরিস্থিতিকে একটি ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, আইনি লড়াইয়ের এই কাদা ছোড়াছুড়ি শেষ পর্যন্ত সিনেমার শৈল্পিক আবেদনকে ছাপিয়ে কেবল একটি তিক্ত বিতর্কের গল্প হিসেবেই টিকে থাকবে।

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: