ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এফ-১৫ যুদ্ধবিমানের দুই ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে এ-১০ মডেলের একটি বিমান। ইরানের হামলায় টিকতে

2026-04-04T08:19:18+00:00
2026-04-04T08:19:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হামলায় টিকতে না পেরে সাগরে ঝাঁপ মার্কিন পাইলটের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:১৯ এএম 
প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট। ছবি : সংগৃহীত
এফ-১৫ যুদ্ধবিমানের দুই ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে এ-১০ মডেলের একটি বিমান। ইরানের হামলায় টিকতে না পেরে প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট। 

সংবাদমাধ্যম সিবিএস নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে জানানো হয়েছে, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়ে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। দুই মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


এতে আরও জানানো হয়, অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হয়েছে বলে জানা গেছে। পরে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে বলে আরও জানা গেছে।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   ইরান  হামলা  মার্কিন পাইলট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: