যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন উন্নত আকাশ প্রযুক্তি ব্যবহার করে ভূপাতিত করেছে ইরান।শনিবার (৪ এপ্রিল) ইস্ফাহানে ড্রোনটি ধ্বংস করা হয়

2026-04-04T13:54:25+00:00
2026-04-04T13:54:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন উন্নত আকাশ প্রযুক্তি ব্যবহার করে ভূপাতিত করেছে ইরান। 

শনিবার (৪ এপ্রিল) ইস্ফাহানে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।

বার্তাসংস্থাটির দাবি, ইসলামিক বিপ্লবী গার্ড ড্রোনটি ভূপাতিত করে।

এর আগে, শুক্রবার দক্ষিণপূর্ব ইরানে মার্কিনিদের একটি এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে বিপ্লবী গার্ড। 



জানা যায়, একইদিন হরমুজ প্রণালিতে একটি এ-১০ থান্ডারবোল্ট টু যুদ্ধবিমানও মাটিয়ে নামিয়ে আনে ইরানিরা।

এরমধ্যে এফ-১৫ ই যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার করেছে মার্কিন সেনারা। 

আরও জানা গেছে, এ-১০ বিমানের পাইলট তার বিমানকে ইরানের আকাশসীমা থেকে বের করে নিতে সমর্থ হন। যা পরবর্তীতে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়। অপরদিকে পাইলট উপসাগরীয় আরব একটি দেশে চলে যেতে সমর্থ হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে এফ-১৫ এর একজন ক্রু এখনো নিখোঁজ আছেন।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   যুক্তরাষ্ট্র  এমকিউ  প্রিডেটর  ড্রোন  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: