‘দুদককে সরকারনির্ভর করতে চায় সরকার’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন

2026-04-04T15:10:30+00:00
2026-04-04T17:11:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ডা. তাসনিম জারা
‘দুদককে সরকারনির্ভর করতে চায় সরকার’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৫:১১ পিএম
ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, সরকার এমন একটি দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করতে চায়, যার কমিশনাররা সরকারের ওপর নির্ভরশীল থাকবেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার দুদক সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল করতে চায়। তার মতে, এর পেছনে দুটি কারণ রয়েছে।
প্রথমত, ওই অধ্যাদেশে প্রাথমিক অনুসন্ধান ছাড়াই বড় দুর্নীতি বা অর্থ পাচারের ঘটনায় সরাসরি মামলা করার ক্ষমতা দুদককে দেওয়া হয়েছিল। কিন্তু সরকার এই ক্ষমতাকে ‘সংবেদনশীল’ বলে মনে করছে।

দ্বিতীয়ত, দুদককে দলীয় প্রভাবমুক্ত রাখতে একটি স্বাধীন ও বর্ধিত বাছাই কমিটির প্রস্তাব ছিল। তবে সরকার বলছে, এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।

ডা. তাসনিম জারা বলেন, সাধারণ মানুষের মোবাইল ফোন চুরি হলে সরাসরি মামলা করা যায়। কিন্তু বড় দুর্নীতির ক্ষেত্রে কেন তা ‘সংবেদনশীল’ হয়ে যায়, সেটি প্রশ্নের বিষয়।



তার দাবি, প্রাথমিক অনুসন্ধানের নামে দীর্ঘ সময় নেওয়া হলে অভিযুক্তরা প্রমাণ নষ্ট করা বা পালিয়ে যাওয়ার সুযোগ পায়। এতে বড় দুর্নীতির বিচার বাধাগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, একটি কার্যকর দুর্নীতি দমন সংস্থা হতে হলে সেটিকে সরকারের প্রভাবমুক্ত থাকতে হবে। কিন্তু স্বাধীন বাছাই কমিটি গঠনে দেরি হওয়ায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে।

তার মতে, সরকারের প্রভাবাধীন কোনো প্রতিষ্ঠান সরকারি দলের দুর্নীতির বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করতে পারে না।

ডা. তাসনিম জারা আরও বলেন, অতীতে দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ছিল। সেই ভাবমূর্তি থেকে বের হতে হলে স্বাধীন বাছাই কমিটির বিকল্প নেই।

তিনি দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এবং বলেন, আইন বাতিল না করে প্রয়োজনে সংসদে সংশোধন আনা যেতে পারে।


  বিষয়:   জাতীয়  নাগরিক  পার্টি  এনসিপি  তাসনিম  জারা  দুদক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: