স্থানীয় সরকার নির্বাচন কবে, যা জানালেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই দেশের স্থানীয়

2026-04-04T16:01:08+00:00
2026-04-04T16:01:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচন কবে, যা জানালেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:০১ পিএম 
সংগৃহীত ছবি
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে পরিণত হওয়ার পরই দেশের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে তিনি শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা বলেন। 

অনুষ্ঠানে নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। তাই দলীয় বিবেচনায় জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রশাসকরা সরকারিভাবে জবাবদিহিতার আওতায় থাকবেন।



তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার জন্য যে অধ্যাদেশ জারি করেছিল, তা বিশেষ কমিটির যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে এটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইন আকারে প্রকাশ করা হবে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, সব অধ্যাদেশ আইন হিসেবে কার্যকর হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে।

এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসক এজাজ সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন এবং জানান, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সময়ের আলো/আরবিএন
  বিষয়:   স্থানীয়  সরকার  পল্লী  উন্নয়ন  প্রতিমন্ত্রী  মীর  শাহে  আলম 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: