ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।জানা গেছে, রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংক

2026-04-04T16:22:44+00:00
2026-04-04T16:22:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
অর্থনীতি
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি
ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম 
বাংলাদেশ ব্যাংক। ছবি : সংগৃহীত
দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশে জারি হওয়া নির্দেশনায় বলা হয়, ৫ এপ্রিল থেকে ব্যাংকগুলো সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। আর লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। 

শুক্রবার ও শনিবার ব্যাংকগুলোর সাপ্তাহিক ছুটি থাকবে।


তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন খোলা থাকবে বলেও জানা যায়। 

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান বলেন, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে এই নির্দেশনা জারি করা হয়েছে। 

নতুন সময়সূচি কার্যকর হওয়ায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   তফসিল  ব্যাংক  বাংলাদেশ  ব্যাংক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: