রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৪ মার্চ) বিকেলে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।
এর আগে, এদিন দুপুর আনুমানিক ১ টা ১৩ মিনিটের ওই গ্যাস লাইটার কারখানায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বগ্ধ দুইজনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হচ্ছে।
এফআর