অর্থের অভাবে এখনো দেশে আসেনি প্রবাসীর মরদেহ

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

ওমানে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়ার প্রবাসী শ্রমিক কাউসার হোসেন (৪০) নিহত হয়েছেন। তবে অর্থাভাবে তার মরদেহ দেশে আনতে না পারায়

2026-04-04T16:55:37+00:00
2026-04-04T16:55:37+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অর্থের অভাবে এখনো দেশে আসেনি প্রবাসীর মরদেহ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৫৫ পিএম 
কাউসার হোসেন (৪০) এর পরিবার। ছবি : সময়ের আলো
ওমানে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়ার প্রবাসী শ্রমিক কাউসার হোসেন (৪০) নিহত হয়েছেন। তবে অর্থাভাবে তার মরদেহ দেশে আনতে না পারায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

কাউসার হোসেন কচুয়া পৌরসভার নুর মিয়া সওদাগর বাড়ির বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে তিনি ওমানে যান। সেখানে রুস্তাক শহরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ রুস্তাক এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কাউসার। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৫ মার্চ তিনি মারা যান।

মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবারে শোকের ছায়া নেমে আসে। ছোট্ট টিনের ঘরে বসবাস করা পরিবারটি এখন মরদেহ দেশে আনার জন্য মানবিক সহায়তা কামনা করছে।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, আমার স্বামী আমাদের জন্য বিদেশে গিয়েছিল। এখন আমরা অসহায় হয়ে গেছি। আমার তিনটি মেয়ে প্রতিদিন বাবার জন্য কাঁদে। আমি শুধু চাই, তার মরদেহ দেশে এনে দাফন করতে পারি।


নিহতের বাবা আমির হোসেন ও মা মাহফুজা বেগম জানান, ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন। এখন সেই ঋণের বোঝা ও ছেলের মৃত্যুর শোক দুই মিলিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

তারা বলেন, আমরা গরিব মানুষ। ছেলের লাশ দেশে আনার মতো সামর্থ্য আমাদের নেই। সরকারের কাছে সহযোগিতা চাই।

এদিকে প্রতিদিনই কাউসারের বাড়িতে স্বজনদের কান্নার রোল চলছে। তার তিন কন্যা সন্তানের চোখে বাবাকে শেষবার দেখার আকুতি। 

পরিবারের সদস্যরা জানান, অর্থের অভাবে এখনো মরদেহ দেশে আনা সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। 

পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা।


সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ওমান  সড়ক  দুর্ঘটনা  চাঁদপুর  কচুয়া  কাউসার  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: