রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার (৪

2026-04-04T17:08:34+00:00
2026-04-04T17:08:34+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম 
রাজারবাগ পুলিশ লাইনসের একটি জলাশয়। ছবি : সংগৃহীত
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামে এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন বেলা ১২টার দিকে পুকুরে তলিয়ে যায় সাকিবুল। পরে তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

সাকিবুল হাসান রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। সে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার নঠাইগাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে। বর্তমানে পরিবারসহ রাজধানীর শান্তিবাগ এলাকায় বসবাস করছেন। এক ভাই এক বোনের মধ্যে সাকিব ছিল বড়।


হাসপাতালে মৃত সাকিবুল হাসানের বাবা আব্দুল করিম জানান, বেলা সারে ১১টার দিকে খেলার কথা বলে বাসা থেকে বের হয় সাকিব। এরপর বন্ধুদের মাধ্যমে জানতে পারি রাজারবাগ পুলিশ লাইনসের ভিতরে বড় মসজিদের পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় সাকিব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ছাত্রকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মরদেহটি মর্গে রাখা হয়েছে।

এফআর
  বিষয়:   রাজারবাগ  পুলিশ লাইনস  পুকুর  ডুবে  স্কুলছাত্র  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: