সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন ‘প্রিন্স’ সিনেমার নায়িকা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কারণটা

2026-04-04T19:51:42+00:00
2026-04-04T19:57:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন ‘প্রিন্স’ সিনেমার নায়িকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৭:৫১ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৬ ৭:৫৭ পিএম
জ্যোতির্ময়ী কুণ্ডু ও শাকিব খান। সংগৃহীত ছবি
রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কারণটা হলো কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণকে ঘিরে শীর্ষ নায়ক শাকিব খানের কিছু আচরণ। 

এক্ষেত্রে কেউ কেউ ‘অস্বস্তি’, এমনকি ‘ব্যাড টাচ’-এর অভিযোগও তুলেছেন। বিষয়টি নিয়ে মুখ খুললেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। 

এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তার ভাষায়, ঘটনাটা যেভাবে ছড়ানো হচ্ছে, সেটা পুরোপুরি ভুলভাবে উপস্থাপন করা। সেখানে এত ভিড় ছিল যে ঠিকমতো দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছিল। মিডিয়া থেকেই আমাদের বলা হয়েছিল শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। ওই সময় উনি আমাদের গার্ড করছিলেন। 

ঘটনাটিকে অতিরঞ্জিত করা হচ্ছে বলেও মন্তব্য করে তিনি বলেন, বাস্তবতার সঙ্গে যা দেখানো হচ্ছে, তার কোনো মিল নেই। অযথা বিষয়টাকে বড় করে দেখা হচ্ছে, যা সত্যিই হতাশাজনক।


বিতর্ক নিয়ে প্রশ্ন তুলে জ্যোতির্ময়ী আরও বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে খারাপ কিছু করতে চাইতো, তাহলে কি সে এতগুলো ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, পুরো বিষয়টাই বাড়িয়ে বলা হচ্ছে। 

নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি একেবারেই স্পষ্ট, অস্বস্তির প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে যাচ্ছিল। কো-আর্টিস্ট হিসেবে একে অপরকে প্রটেক্ট করা স্বাভাবিক বিষয়। 

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও কঠোর অবস্থান নিয়ে জ্যোতির্ময়ী বলেন, তিনশো ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি চুপ করে থাকব—এটা কি সম্ভব? এটা কখনোই খারাপ উদ্দেশ্যে করা কিছু ছিল না। যারা এটাকে অন্যভাবে দেখছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। আমি কি বাচ্চা? যদি এমন কিছু হতো, তাহলে আমি কি প্রতিবাদ করতাম না? বলেও প্রশ্ন রাখেন তিনি। 


/ইউএমএইচ



Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: