কাসেম সোলেইমানির ভাগনি যুক্তরাষ্ট্রে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনিকে গ্রেফতার করেছে

2026-04-05T04:02:47+00:00
2026-04-05T04:02:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কাসেম সোলেইমানির ভাগনি যুক্তরাষ্ট্রে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:০২ এএম 
কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি। সংগৃহীত ছবি
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানির ভাগ্নি ও নাতনিকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ফেডারেল এজেন্টরা যুক্তরাষ্ট্রে তাদের গ্রেফতার করেছেন বলে শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে কাসেম সোলেইমানির ভাগনি ও নাতনির স্থায়ীভাবে বসবাসের অনুমতি বাতিল করার পর শুক্রবার তাদের গ্রেফতার করা হয়।

বিবৃতিতে পররাষ্ট্র দফতর বলেছে, হামিদেহ সোলেইমানি আফশার এবং তার কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন।

২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলেইমানির পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগের জেরে হামিদেহ সোলেইমানি আফশার ও তার মেয়েকে গ্রেফতার করা হয়েছে।

হামিদেহ আফশার বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একদল আন্দোলনকারীর একটি গণপিটিশনে তাকে দেশটি থেকে প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছিল। 

পিটিশনে বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ও ইরানি সামরিক কমান্ডারের আত্মীয় তিনি।

সময়ের আলো/আআ
  বিষয়:   কাসেম  সোলেইমানি  ভাগনি  যুক্তরাষ্ট্র  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: