ঈদুল আজহায় দীঘির ‘বিদায়’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গত বছরের ঈদের আলোচিত সিনেমা ‘জংলি’তে অভিনয় করে বেশ প্রশংসিত হন প্রার্থনা ফারদিন দীঘি। এবার আসন্ন ঈদুল আজহায় তিনি ফিরছেন

2026-04-05T04:46:15+00:00
2026-04-05T04:46:15+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ঈদুল আজহায় দীঘির ‘বিদায়’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ এএম 
ফারদিন দীঘি। সংগৃহীত ছবি
গত বছরের ঈদের আলোচিত সিনেমা ‘জংলি’তে অভিনয় করে বেশ প্রশংসিত হন প্রার্থনা ফারদিন দীঘি। এবার আসন্ন ঈদুল আজহায় তিনি ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে। মেহেদী হাসান পরিচালিত এই সিনেমায় প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই, বরং গল্পই এখানে মুখ্য। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।

বেশ আগেই শুরু হওয়া ভিন্ন ঘরানার এই সিনেমার শুটিং প্রায় শেষ দিকে। চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। তবে এবারের ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। শিগগিরই সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

Advertisement
এ প্রসঙ্গে দীঘি জানান, ‘সিনেমাটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের কাজ এখনও শেষ হয়নি। শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটি গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে, এ ধরনের গল্প আমাদের এখানে খুব একটা দেখা যায় না। বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। 

এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। দর্শক হল থেকে বের হওয়ার পরও গল্পটি তাদের ভেতরে রয়ে যাবে, এমনটাই বিশ্বাস করি। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি।’

পরিচালকের ভাষ্যমতে, এই সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।

এদিকে সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং শেষ করেছেন দীঘি। সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে আকাশচুম্বী জনপ্রিয়তা পান অভিনেত্রী দীঘি। পড়ালেখার জন্য অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েক বছর আগে সিনেমার নায়িকা হয়ে ফেরেন তিনি। অভিনয় করেন ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘শেষ চিঠি মুজিব : একটি জাতির রূপকার’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ও ‘জংলি’তে।

সময়ের আলো/আআ



  বিষয়:   ঈদ  দীঘি  বিদায় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: