চীনের কাছেও হারল মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন গোলরক্ষক রূপনা চাকমা। কিন্তু গত মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে রূপনার পরিবর্তে

2026-04-05T05:55:42+00:00
2026-04-05T05:59:19+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চীনের কাছেও হারল মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ এএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৫:৫৯ এএম
সংগৃহীত ছবি
জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন গোলরক্ষক রূপনা চাকমা। কিন্তু গত মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে রূপনার পরিবর্তে গোলবারের দায়িত্ব সামলান উদীয়মান মিলি আক্তার। পিটার বাটলার দীর্ঘদেহী এ গোলরক্ষককে নিয়ে রীতিমতো বাজি ধরেন। এশিয়ান কাপে খারাপ করেননি মিলি। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে নিজের প্রতিভার ঝলক দেখান। সিনিয়র দলের মতো এবার জুনিয়র টিমেও মেধার স্বাক্ষর রাখলেন। 

গতকাল এএফসি এশিয়ান কাপ নারী অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চীনের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী এ দলটির বিপক্ষে ২-০ গোলে হারলেও দারুণ নৈপুণ্যে প্রদর্শন করেন মিলি। কাকতালীয় ব্যাপার হলেও সত্যি সিনিয়র টিমের মতো বাংলাদেশের জুনিয়র দলও চীনের কাছে একই ব্যবধানে পরাজিত হয়।

Advertisement
 তবে হারলেও কোয়ার্টারে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বাটলারের দল গ্রুপপর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে। ওই ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারলে কিংবা জিতলে তৃতীয় সেরা দল হিসেবে শেষ আটে যাওয়ার সুযোগ পাবে। কারণ এই মুহূর্তে দলগুলোর যে চিত্র, তাতে সেরা তিনে থাকার ভালো সম্ভাবনা রয়েছে অর্পিতা, আফঈদাদের। কারণ ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়ান কাপ। 

তিন গ্রুপে ভাগ হয়ে দলগুলোর পরস্পরের মোকাবিলা করছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ মোট ৬ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। আরও দুটি সøট খালি থাকছে। গতকাল থাইল্যান্ডের নন্থবুরি স্টেডিয়ামে চীনের বিরুদ্ধে বাংলাদেশ পুরো ম্যাচজুড়েই দারুণভাবে লড়েছে। গোলরক্ষক মিলি আক্তার দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। 

প্রথমার্ধে চীনকে রুখলেও দ্বিতীয়ার্ধে আর সম্ভব হয়নি। বিরতির এক মিনিট পরই চীন গোল পায়। ডান প্রান্ত থেকে করা আক্রমণে বাংলাদেশের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বক্সে দিলে সহজ প্লেসিংয়ের বল জালে জড়ান চাইনিজ মিডফিল্ডার ইউও।

বাংলাদেশ গোল সমতা আনার মতো আক্রমণ বা সুযোগ তৈরি করতে পারেনি। চীন ব্যবধান বাড়ানোর জন্য ছিল মরিয়া। ৮২ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে ব্যবধান বাড়ান ওয়াং। ৩০ গজ দূর থেকে জোড়ালো শট বাংলাদেশের গোলরক্ষক মিলি আটকানোর চেষ্টা করলেও সফল হননি। তার হাতে লেগেই বল জালে জড়ায়। মিনিট পাঁচেক পর আরেকটি সহজ সুযোগ চীন মিস করলে ২-০ স্কোরলাইনে খেলা শেষ হয়। 

চীন বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় অনেক এগিয়ে। কাল বাংলাদেশের হাফেই খেলা হয়েছে প্রায় পুরো সময়। ফরোয়ার্ড সাগরিকা শুধু উপরের দিকে ছিলেন। কাউন্টার অ্যাটাকে কয়েক বার বল চীনের দিকে নিয়েছিলেন। দুই-একবার ছাড়া চীনের গোলরক্ষকের কাছে বাংলাদেশ সেভাবে বল পাঠাতে পারেনি। ভিয়েতনামকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা চীন টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দারুণ সম্ভাবনা জাগিয়েও থাইল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে আসর শুরু করা বাংলাদেশ এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

সময়ের আলো/আআ

Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: