বন্দরে ভিড়েছে ৩৪ হাজার টন ডিজেলবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে সচল রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরো একটি নতুন জাহাজ। বন্দরসংশ্লিষ্ট

2026-04-05T11:34:50+00:00
2026-04-05T11:48:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বন্দরে ভিড়েছে ৩৪ হাজার টন ডিজেলবাহী জাহাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ এএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ১১:৪৮ এএম
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ। সংগৃহীত ছবি
দেশের জ্বালানি সরবরাহব্যবস্থাকে সচল রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরো একটি নতুন জাহাজ। বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটি মালয়েশিয়া থেকে পরিশোধিত তেল নিয়ে এসেছে। 

রোববার (৫ এপ্রিল) ভোরে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভিড়েছে, যা চলমান জ্বালানি চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। 

এর আগে, শুক্রবার ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নির্ধারিত নিয়ম মেনে দ্রুত জ্বালানি খালাস ও সরবরাহ নিশ্চিত করা হবে, যেন বাজারে কোনো ধরনের ঘাটতি না হয়।

এদিকে, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার বড় পরিসরে আমদানি পরিকল্পনা হাতে নিয়েছে।


অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ টন অকটেন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ টন ডিজেল এবং ১ লাখ টন অকটেন আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশটির আরেক কম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে ১ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে। 

আর কাজাখস্তানের কোম্পানি কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন হয়েছে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। এর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়। এতে বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। এ কারণে নির্ধারিত সময়ে কয়েকটি জাহাজ দেশে পৌঁছাতে পারেনি। পরিস্থিতি মোকাবেলায় সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।    


/ইউএমএইচ 

  বিষয়:   ডিজেলবাহী জাহাজ  চট্টগ্রাম বন্দর 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: