বিভাজন নয়, পারস্পরিক ভালোবাসায় সমাজ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব ধরনের বিভাজন বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও

2026-04-05T12:40:03+00:00
2026-04-05T12:40:03+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
বিভাজন নয়, পারস্পরিক ভালোবাসায় সমাজ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পিএম 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব ধরনের বিভাজন বা হিংসার ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।  

রোববার (৫ এপ্রিল) রাজধানীর মাদানি অ্যাভিনিউতে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের সমাজ থেকে ‘ঘৃণা’ শব্দটিকে চিরতরে বিদায় দিতে হবে। ঘৃণা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সৌহার্দ্যই হোক আমাদের পথ চলার শক্তি। 

বাংলাদেশ সব ধর্মের মানুষকে ধারণ করার এক অনন্য উদাহরণ মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ এক দিকে যেমন ইসলাম ধর্মকে ধারণ করেছে, তেমনি সনাতন ধর্মাবলম্বীরাও এখানে মিশে আছে। খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীরাও এ মাটির অবিচ্ছেদ্য অংশ।

অতীতকাল থেকেই এই ভূখণ্ডে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, একটি সময় ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছিল, যা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 

এসময় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমরা আগামীতে একটি সমৃদ্ধ সরকার গঠন করতে চাই। আমাদের সামনে অনেক কাজ রয়েছে, সবাইকে সঙ্গে নিয়েই তা সম্পন্ন করতে হবে।


/ইউএমএইচ







  বিষয়:   মির্জা ফখরুল  ইস্টার সানডে 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: