‘রাষ্ট্রের দ্বায়িত্বশীল কাজে র‌্যাব কাজ করবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

র‌্যাবের মতো এ রকম একটি সংগঠনের দরকার আছে দেশে। তবে রাষ্ট্রের দ্বায়িত্বশীল কাজে র‌্যাব কাজ করবে এবং সঠিকভাবে পরিচালিত হলে

2026-04-05T13:02:57+00:00
2026-04-05T13:02:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘রাষ্ট্রের দ্বায়িত্বশীল কাজে র‌্যাব কাজ করবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:০২ পিএম 
র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। সংগৃহীত ছবি
র‌্যাবের মতো এ রকম একটি সংগঠনের দরকার আছে দেশে। তবে রাষ্ট্রের দ্বায়িত্বশীল কাজে র‌্যাব কাজ করবে এবং সঠিকভাবে পরিচালিত হলে ভাবমূর্তি বাড়বে বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। 

রোববার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় র‌্যাব বিলুপ্তি নিয়ে মহাপরিচালক বলেন, র‌্যাব বিলুপ্ত হবে কি না তা সরকারের বিষয়। তবে আমাদের দায়িত্ব কাজ করা, তা আমরা করব। র‌্যাবের নিজেদের অপকর্ম গত দেড় বছরে নেই বললেই চলে। র‌্যাব সঠিকভাবে পরিচালিত হবে। সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 

 
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে সব বিষয় আছে তার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে। 

জলদস্যু ও জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা দেশে জলদস্যুর বিস্তার বাড়ার কথা আমরা শুনেছি। এসব বিষয়ে কাজ করা হচ্ছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আছে কি না তা আমি সরাসরি উত্তর দেবো না। তবে যে বাদই থাক, তা নিয়ে আমরা কাজ করব।


/ইউএমএইচ



  বিষয়:   র‍্যাব  মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: