‘আনন্দ বা মঙ্গল নয়, হবে বৈশাখী শোভাযাত্রা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পহেলা বৈশাখের শোভাযাত্রা এখন থেকে আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না বলে মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

2026-04-05T13:20:29+00:00
2026-04-05T13:26:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘আনন্দ বা মঙ্গল নয়, হবে বৈশাখী শোভাযাত্রা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:২০ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ১:২৬ পিএম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংগৃহীত ছবি
পহেলা বৈশাখের শোভাযাত্রা এখন থেকে আর আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা নামে হবে না বলে মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, এবার সেটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপিত হবে। 

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

এসময় মন্ত্রী বলেন, পহেলা বৈশাখ উদ্‌যাপনের লক্ষ্যে শোভাযাত্রার নাম আনন্দ কিংবা মঙ্গল নিয়ে বিতর্ক হচ্ছে। এই বিতর্কের কোনো মানে হয় না। 
 
তিনি আরও বলেন, আমরা কোনো বিভাজন চাই না। বৈচিত্র্যের মাধ্যমে আমরা ঐক্য চাই। এ অবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে এবারের পহেলা বৈশাখে শোভাযাত্রা আনন্দ কিংবা মঙ্গল নামে নয়, বৈশাখী শোভাযাত্রা নামে হবে। এখন থেকে প্রতিবছর এই নামই থাকবে। 

মন্ত্রী আরও জানিয়েছেন, পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ হলেও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না। 


/ইউএমএইচ



  বিষয়:   বৈশাখী শোভাযাত্রা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: