গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত আরও ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেও গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি

2026-04-05T13:32:09+00:00
2026-04-05T14:02:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত আরও ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১:৩২ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ২:০২ পিএম
গাজা উপত্যকায় হামলার চিত্র। সংগৃহীত ছবি
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেও গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাঘাজি শরণার্থী শিবিরের প্রবেশপথে একটি বেসামরিক যানবাহনে ইসরায়েলি বাহিনী হামলা চালালে এক ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হন। 

আহতদের দেইর আল-বালাহ-র আল-আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 


গাজা শহরের পূর্বদিকের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন। গত বছরের তথাকথিত ‘যুদ্ধবিরতির’ পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৭০৯ জনে পৌঁছেছে এবং অন্তত ১ হাজার ৯২৮ জন আহত হয়েছেন। 

ওয়াফার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা বেড়ে ৭২ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু। 


/ইউএমএইচ


  বিষয়:   গাজা  ইসরায়েল  বিমান হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: