ইরানে মার্কিন ক্রুকে উদ্ধারে ব্যবহার করা দুই বিমান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি ইরানে হামলা চালাতে গিয়ে একের পর এক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। যুদ্ধবিমানের একজন ক্রু ইরানে নিখোঁজ হলে তাকে

2026-04-05T15:07:21+00:00
2026-04-05T15:21:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে মার্কিন ক্রুকে উদ্ধারে ব্যবহার করা দুই বিমান ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৩:২১ পিএম
নিজেদেরই দুটি পরিবহন বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। সংগৃহীত ছবি
সম্প্রতি ইরানে হামলা চালাতে গিয়ে একের পর এক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। যুদ্ধবিমানের একজন ক্রু ইরানে নিখোঁজ হলে তাকে উদ্ধারে চালানো এক বিশেষ অভিযানের সময় যান্ত্রিক ত্রুটির শিকার হওয়া নিজেদেরই দুটি পরিবহন বিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।  

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত বিমানগুলো যেন ইরানিদের হাতে না পড়ে, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এর দুই ক্রু সদস্যকে উদ্ধারে উচ্চ ঝুঁকিপূর্ণ ও বহুমুখী এক অভিযান চালায় মার্কিন বাহিনী। সেই উদ্ধার অভিযান চলাকালীনই দুটি পরিবহন বিমান যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে বিকল হয়ে যায়। 

তবে পরবর্তীতে সেগুলোকে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 


এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এক বার্তায় তিনি বলেন, আমরা তাকে পেয়েছি! তিনি নিরাপদ ও সুস্থ আছেন!

তিনি আরও লেখেন, উদ্ধারকৃত ওই কর্মকর্তা একজন কর্নেল পদমর্যাদার সেনা। অভিযানে তিনি কিছুটা আহত হলেও এখন তিনি আশঙ্কামুক্ত। 

এই বিশাল উদ্ধার অভিযানে 'কয়েক ডজন' বিমান অংশ নিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। 



/ইউএমএইচ



  বিষয়:   ইরান  মার্কিন ক্রু  বিমান ধ্বংস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: