সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় আরোপিত সীমাবদ্ধতার মধ্যেও ব্যবসায়ীদের দাবি বিবেচনায় এনে দোকান ও শপিংমল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার।

2026-04-05T16:47:34+00:00
2026-04-05T16:47:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট ও শপিংমল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ পিএম 
প্রতীকী ছবি
জ্বালানি সংকট মোকাবিলায় আরোপিত সীমাবদ্ধতার মধ্যেও ব্যবসায়ীদের দাবি বিবেচনায় এনে দোকান ও শপিংমল খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে সব ধরনের দোকানপাট ও শপিংমল।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা থাকলেও ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধের পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় সরকার বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে দোকানপাট আগেভাগে বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। তবে এতে ক্ষতির আশঙ্কা তুলে ধরে ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানান।
আরও পড়ুন

সরকারি সিদ্ধান্তে নমনীয়তার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি জনগণ ও সরকারের পারস্পরিক বোঝাপড়ারই একটি উদাহরণ। ব্যবসায়ীদের বক্তব্যকে গুরুত্ব দিয়েই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন পহেলা বৈশাখ ও ঈদুল আজহার মতো উৎসব কেন্দ্রিক সময়ে এই সময়সীমায় আরও কিছুটা নমনীয়তা রাখা হতে পারে।

তবে সময় বাড়ালেও বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সরকার আশা করছে, সম্মিলিতভাবে বিদ্যুৎ ব্যবহারে সংযম দেখালে চলমান জ্বালানি সংকট সামাল দেওয়া সহজ হবে।

এএডি/


  বিষয়:   দোকানপাট  শপিংমল  কেনাকাটা  দোকান  শপিং 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: