জ্বালানিবাহী গাড়ির ধাক্কায় এক চিকিৎসক নিহত, আহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বালানিবাহী গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত আরও একজন।রোববার (৫ এপ্রিল) বেলা

2026-04-05T16:53:38+00:00
2026-04-05T17:01:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জ্বালানিবাহী গাড়ির ধাক্কায় এক চিকিৎসক নিহত, আহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৫:০১ পিএম
নিহত সঞ্জয় কুমার সুত্রধর। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে জ্বালানিবাহী গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত আরও একজন। 

রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ির মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক ছিলেন। অপর আহত যাত্রীর নাম রিপন ব্যাপারী।



শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল একটি জ্বালানিবাহী গাড়ি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজিচালিত অটোরিকশা গতি থামালে গাড়িটি দ্রুতবেগে তাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী সঞ্জয় ও রিপন ব্যাপারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় মারা যান।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে অটোরিকশা এবং জ্বালানিবাহী গাড়ির সংঘর্ষে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জোই/আরবিএন 


  বিষয়:   সিরাজগঞ্জ  শাহজাদপুর  জ্বালানি  ট্যাংকার  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: