আগামী দিনে বাড়বে নিত্যপণ্যের দাম : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈশ্বিক জ্বালানি অস্থিরতার প্রভাব থেকে বাংলাদেশও রেহাই পাচ্ছে না- এমন বাস্তবতার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু

2026-04-05T17:09:11+00:00
2026-04-05T17:09:11+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
আগামী দিনে বাড়বে নিত্যপণ্যের দাম : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম 
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বৈশ্বিক জ্বালানি অস্থিরতার প্রভাব থেকে বাংলাদেশও রেহাই পাচ্ছে না- এমন বাস্তবতার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রায় অনিবার্য।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বহুপক্ষীয় পরামর্শ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্বালানি সংকট এখন শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ নেই- এটি সরাসরি প্রভাব ফেলছে উৎপাদন, পরিবহন এবং সরবরাহ ব্যবস্থার ওপর। এর ফলেই বাজারে পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হচ্ছে।

মন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্বজুড়েই অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও মূল্যবৃদ্ধির প্রবণতা স্পষ্ট।
আরও পড়ুন

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকলেও, এই অবস্থা দীর্ঘদিন ধরে ধরে রাখা কঠিন হবে বলে ইঙ্গিত দেন তিনি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ভর্তুকি দিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা চলছে, তবে এতে রাষ্ট্রীয় তহবিলের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। শেষ পর্যন্ত অর্থনীতির ভারসাম্য রক্ষা করতে বাস্তবতার সঙ্গে সমন্বয় করেই নীতি নির্ধারণ করা হবে।

এএডি/
  বিষয়:   সংগৃহীত  অর্থ  পরিকল্পনা  মন্ত্রী  আমীর খসরু  চৌধুরী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: