গাজীপুরে ট্রাক-মিনিবাস সংঘর্ষ, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে রডবোঝাই ট্রাকের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।রোববার (৫ এপ্রিল)

2026-04-05T19:42:27+00:00
2026-04-05T20:38:55+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ট্রাক-মিনিবাস সংঘর্ষ, নিহত ২
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ৮:৩৮ পিএম
গাজীপুরে ফ্লাইওভারে ট্রাক-মিনিবাস সংঘর্ষ। ছবি : সময়ের আলো
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে রডবোঝাই ট্রাকের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার রডবোঝাই একটি দ্রুতগতির ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত দুইজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। 


আহত পাঁচ যাত্রীর মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এ ব্যাপারে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফআর
  বিষয়:   গাজীপুর  বাস  ট্রাক  সংঘর্ষ  জন  প্রাণহানি  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: