‘দেশের সব নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সব নৌযানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন

2026-04-05T20:58:42+00:00
2026-04-05T20:58:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘দেশের সব নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম 
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ অন্যরা। ছবি : সময়ের আলো
দেশের নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করতে সব নৌযানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। 

তিনি বলেন, নৌযানের সুষ্ঠু নিবন্ধন, পরিচালনা এবং নৌপথে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে। 

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁয়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজসমূহের জ্বালানি সংকট নিরসন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান পরিচালনায় কোনো ধরনের জ্বালানি সংকট নেই এবং নৌপরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে ভবিষ্যতে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় নৌপরিবহন মন্ত্রণালয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে নৌযানসমূহে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করা হবে। এছাড়া জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথেও সমন্বয় সভা আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নৌ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে বদ্ধপরিকর। 

দেশের নৌপথে চলাচলরত সব নৌযানকে আইন মেনে পরিচালনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সবাইকে সংযমী ও সাশ্রয়ী হতে হবে। কোনো ধরনের অবৈধ মজুত বা অপচয় বরদাশত করা হবে না।

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   নৌযান  ডিজিটাল  রেজিস্ট্রেশন  নৌপরিবহন মন্ত্রণালয়  সেতু বিভাগ  প্রতিমন্ত্রী  মো. রাজিব আহসান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: